ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালিতে মরহুম আইনউদ্দীন আহমেদ-এর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ২:৫২

ফরিদপুরের মধুখালী সদরে অবস্থিত ঔতিহ্যবাহি সরকারি আইনউদ্দীন কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দীন আহমেদ-এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় মরহুম আইনউদ্দীন আহমেদ এর জীবন ও কর্মের উপর আলোচনা অংশ নেন   আইনউদ্দীন আহমেদ এর ছোট ছেলে মো: আব্দুস সালাম মিয়া, ছোট পুত্রবধু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদের সদস্য,ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, মধুখালী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন ব্যাংক ম্যানেজার মো. আবুল হোসেন মিয়া,কলেজের পক্ষে আলোচনা করেন, সহযোগি অধ্যাপক প্রদীপ কুমার সরকার, সহযোগি অধ্যাপক এ এস এম আতিকুর রহমান, সহযোগি অধ্যাপক মো:বাসার সারোয়ার, সহযোগি অধ্যাপক অবিরাম চন্দ্র দাস সহ অন্যান্যরা। 

বক্তারা তাদের বক্তব্যে বিশিষ্ট দানবীর, সমাজসেবক, শিক্ষা অনুরাগী আইনউদ্দীন আহমেদ এর জীবনী তুলে ধরেন। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পিছনের ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষ অংশে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়,শত শত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত