ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক পাট কেটে নেয়ার অভিযোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ বিকাল ৫:৫২
রাজশাহীর বাঘায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক ৯৫ শতাংশ জমির পাট কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর এলাকায়। এ ঘটনায় বুধবার (১১ ‍আগস্ট) ভুক্তভোগী আব্দুর রহিম মোল্লা বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুর রহিম মোল্লা তার নিজ নামীয় ৫০ শতাংশ ও কট বন্দক নেয়া ৪৫ শতাংশ জমিতে পাট চাষ করেন। উক্ত জমির তফসিল (সাবেক জেএল নম্বর ১৮৬, জেএল নম্বর দিয়াড়া ১৮৯, খতিয়ান নম্বর ১, দাগ নম্বর দিয়াড়া- ১৮১, ১৮৪, সাবেক খতিয়ান নম্বর-৩, সাবেক দাগ নম্বর-২৯)। কিন্তু ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মৃত নজরুল সরকারের ছেলে রাসেল সরকারের নেতৃত্বে আশসাব সরকারের ছেলে রাকিব, মৃত হ‍াশেম সরকারের ছেলে আশসাব সরকার, নওশেন আলীর ছেলে জাহেদুলসহ অজ্ঞাত আরো অনেকে জোরপূর্বক ওই জমির পাট কেটে নেয়।
 
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়ে নিষেধ করলে ইউপি সদস্য রাসেল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। আমি প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে জীবন রক্ষা করি।
 
এ ব্যপারে অভিযুক্ত ইউপি সদস্য রাসেল সরকার অকথ্য ভাষায় গালিগালাজ ও কুপিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমি ক্রয় করার জন্য বায়না দিয়েছি মর্মে আমি পাট কেটে নিয়েছি। জমির বায়নানামার কোনো লিখিত প্রমাণ আছে কিনা- জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, তার কাছে কোনো প্রমাণ নেই।
 
এ ব্যাপারে গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জোরপূর্বক পাট কেটে নেয়ার ঘটনা শুনেছি। আমার ইউপি সদস্য রাসেল ও আব্দুর রহিমের জমি ক্রয়-বিক্রয়ের টাকা নিয়ে এ সমস্যা হয়েছে। আমরা বসে সালিশ-মীমাংসা করার কথা রয়েছে।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা