গাজীপুরে ৮৩ লাখ নতুন বই পেলো শিক্ষার্থীরা
দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরেও নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ৩২ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখসহ ৮৩ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার সকালে গাজীপুর মহানগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। জেলার সকল কিন্ডারগার্টেন, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে শিশুদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মহানগরীর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় কিন্ডারগার্টেন, সরকারি-বেসরকারি ও শিশু কল্যাণ বিদ্যালয়সহ মোট ২ হাজার ৯৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ লাখ বই বিতরণ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম জানান, এবার মাধ্যমিক পর্যায়ে জেলার ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের চাহিদা ছিল ৬৭ লাখ ১৮ হাজার ৪২৮টি বই। কিন্তু পাওয়া গেছে ৫১ লাখ ৩৮ হাজার ৮৫৯টি বই। প্রাপ্ত সকল বই বিতরণ করা হয়েছে। বাকি রয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৫৬৯টি বই। এগুলো পরে আসলে বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ