মাদারীপুরে নৌকার পক্ষে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের গণসংযোগ
মাদারীপুর ২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শাজাহান খানের পক্ষে এবার গণসংযোগ করছেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ মঙ্গলবার বেলা ২টার দিকে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড, নতুন শহরসহ নানা এলাকায় গণসংযোগ করেন মানোয়ার হোসেন মন্টু শরীফসহ মুক্তিযোদ্ধের শহীদ পরিবার। এসময় মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামীলীগের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানানো হয়।
শরীফ মানোয়ার হোসেন মন্টু শরীফ বলেন, আমার পরিবারের বড় ভাই শহীদ বাচ্চু ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখযুদ্ধে শহীদ হয়। আমার মুক্তিযোদ্ধের চেতনার পরিবার। সেই কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামীলীগের প্রচারণায় এসেছি। সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান করছি। সবাই যেন ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে দিয়ে ভোট প্রয়োগ করে। সেটা যেন মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেয়া হয়। আমি মাদারীপুর পৌর শহরসহ বেশ কয়েকটি এলাকায় নৌকার পক্ষে শাজাহান খানের জন্যে ভোট প্রার্থনা করছি। আগামীতেও নৌকার পক্ষে কাজ করার চেষ্টা করবো।
তিনি এসময় সকল মুক্তিযোদ্ধা পরিবারকে ভোট প্রার্থনার দাবী করে বলেন, ‘আমরা যারা মুক্তিযোদ্ধের পক্ষের পরিবার আছি, সবাইকে আমি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসার আহবান করছি। সবাই যদি মুক্তিযুদ্ধের চেতনায় ভোট দেই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন।
উল্লেখ, মাদারীপুর ২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাজাহান খান রয়েছে। এ আসনে আরো তিন জন প্রার্থী রয়েছে। আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৪৮০ জন।
এমএসএম / এমএসএম
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
Link Copied