উন্নয়নের বার্তা নিয়ে দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাইছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা
প্রতীক বরাদ্দের পরেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাদারীপুর ১ আসনের শিবচরে নৌকার প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী পক্ষে নির্বাচনী প্রচারণায় গণজোয়ার উঠেছে বলে জানান ভোটাররা। প্রতিদিনই আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। লিফলেট বিতরণসহ ভোটের দিন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে আহব্বান জানাচ্ছেন।
সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ৯টার দিকে স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা এসে জড়ো হন।পরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নির্বাচনী প্রচারণায় গণজোয়ার লক্ষ্য করা গেছে।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির চৌধুরী বলেন,‘নৌকার পক্ষে আমরা স্বেচ্ছাসেবক লীগ ইতোপূর্বে প্রতিটি ইউনিয়নে টিমওয়ার্ক করেছি। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শিবচরের ১৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিম করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা আজ পৌরসভার সকল এলাকায় যাবো। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো। এবং বিকেলে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর জনসভায় উপস্থিত থাকবো।’
জানতে চাইলে,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জহির চৌধুরী বলেন,‘শিবচরের সাধারণ মানুষ চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরীকে ভালোবাসে। মূলত শিবচরের উন্নয়নের জন্য তার কোন বিকল্প নেই। আমরা নেতা-কর্মীরা ৭ তারিখের নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আহব্বান জানাচ্ছি। আমরা আশা করি এই নির্বাচনেও রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হবেন আমাদের শিবচরের উন্নয়নের রূপকার নূর-ই-আলম চৌধুরী। তার পক্ষে এক গণজোয়ার বয়ে যাচ্ছে শিবচরের গ্রামে গ্রামে।
বক্তব্য রাখেন শিবচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া