ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হয়ঃ এমপি মেরী


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২-১-২০২৪ বিকাল ৫:৪৩

দেশের উন্নয়ন ও হোমনা- মেঘনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমি সেলিনা আহমাদ মেরীকে নৌকায় ভোট দিতে হবে। বিগত দিনে হোমনা মেঘনার মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতায় আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকবো। আপনারা জানেন দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।  

আপনারা জানেন বিশাল এই জনপদে শেখ হাসিনা গতবারেও আমাকে মনোনীত করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন,  আমি এই এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভুমিকা রেখেছি। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে পুনরায় নির্বাচিত করেন, আমি আমার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আবারো সুযোগ চাই।  

সোমবার ২ জানুয়ারী ২৪ইং মঙ্গলবার মেঘনা উপজেলার মানিকারচর এলএল হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নৌকার মনোনীত প্রার্থী সেলিনা আহমাদ মেরী।  এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রহুল আমিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এর আগে তিনি ভোটারদের দৌড়গড়ায় গিয়ে নৌকায় ভোট দিতে সর্বস্তরের মানুষের কাছে লিপলেট বিতরণ ও ভোট দিতে আহবান জানান। 

তিনি হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা সংসদীয় আসন ২ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্ধি হেভীওয়েট প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১