ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবিতে এমফিল ও পিএইচডি প্রেগ্রামের ওরিয়েন্টেশন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৪৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিগ্রি ইউনিটের আয়োজনে এমফিল ও পিএইচডি গবেষকদের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বাউবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বাউবিতে ২০২৪ সালে একাডেমিক একসিলেন্স প্রতিষ্ঠা করা হবে। বাউবি গবেষণা ও শিক্ষার মান বজায় রেখে এমফিল ও পিএইচডি ডিগ্রি দিতে সক্ষম। মৌলিক গবেষণার মাধ্যমে বাউবিতে দৃষ্টান্ত স্থাপন করা হবে। গবেষণা একটি প্রশিক্ষণ এতে জ্ঞানের উদ্ভব এবং নতুনত্বের সৃষ্টি ঘটে। গবেষণার মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করা এবং একাডেমিক গবেষণার পরিবেশ তৈরির আহবান জানান তিনি। বাংলাদেশ একটি পৃথিবীর বদ্বীপ অঞ্চল, এখানকার প্রকৃতি, জনপদ, জলবায়ু, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণার পর্যাপ্ত সুযোগ রয়েছে। তিনি সকলকে মৌলিক গবেষণা এবং গবেষণায় বিভিন্ন ডিসিপ্লিন এর মধ্যে নলেজ শেয়ারিংয়ের আহবান জানান। গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল জার্ণালে প্রকাশেরও তাগিদ দেন তিনি। বাউবিতে খুব শীঘ্রই ফুল টাইম রিসার্চ প্রফেসর এবং এসোসিয়েট রিসার্চ প্রফেসর নিয়োগ দেয়া হবে। এখানে বিদেশীরাও রিসার্চ প্রফেসর হিসেবে আসতে পারবেন।
 
অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম। সংশ্লিষ্ট স্কুলের ডিন ও গবেষণা তত্ত্বাবধায়কগণ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিসার্চ ডিগ্রি ইউনিটের যুগ্ম-পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন খান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ৫৫ জন গবেষক অংশগ্রহণ করেন।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত