ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় দোকান ঘর নিয়ে বিরোধে জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৩:৩৮

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দোকান ঘর নিয়ে পূর্ব শত্রুতার শত্রুতার জেরে জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৬) নামে এক ব্যক্তি খুন হয়েছে।বুধবার বিকেলে উপজেলার বাদূরা গ্রামে খুনের এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জাহাঙ্গীর পঞ্চায়েত বাদূরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে ও চার সন্তানের জনক।থানা সূএে জানা গেছে, উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদূরা গ্রামের জাহাঙ্গীর পঞ্চায়েতের সাথে একই গ্রামের প্রতিবেশী ও এজাহার নামীয় আসামি সিরাজ ফরাজির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত জাহাঙ্গীর বুধবার বিকেলে বাজারে যাচ্ছিল। এ সময় সিরাজ ফরাজিগংরা পূর্ব  বিরোধের জেরে পরিকল্পিত ভাবে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর তাকে আহত করে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল সেবা চিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর পঞ্চায়েত মারা যায়। 
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল  পরিদর্শন করেছেন।  পিরোজপুরের পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান,স্থানীয় বাদূরা বাজারের একটি দোকান ঘর নিয়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এটা কোন নির্বাচনী সহিংস ঘটনা  নয়। ঘটনাটি সম্পূর্ণ পূর্ব শত্রুতা।এ বিষয়ে নিহতের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে বুধবার রাতে সিরাজ ফরাজি সহ ৭ জন ও ৩/৪ জন অজ্ঞত নামা ব্যক্তিকে আসামি করে আসামি করে একটি  মামলা অজু করেছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ