ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৩:৪৩

জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার  (৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বর্ষপতি পালন করা হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 
এ সময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান। প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ আবির, সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার, সজীব সরদার, সমাজসেবা সম্পাদক সোহান মাহামুদ,  সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, পৌর সভা সভাপতি নোবেল বেপারী,  যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন দে ও অন্যান্যরা।  

বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যাণে। দেশের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এমএসএম / এমএসএম

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত