এক শিক্ষককে না জানিয়ে বিএনপি'র সাবেক উপজেলা কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক করায় সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরে অবস্থিত অনির্বাণ প্রিক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কামরুজ্জামান মাসউদকে না জানিয়ে বিএনপি'র সাবেক উপজেলা কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ০৪ জানুয়ারী) সকাল ১১ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে সাংবাদিক দের উক্ত লিখিত বক্তব্য পাঠ করে শোনান ওই শিক্ষক। লিখিত বক্তব্যে তিনি জানান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি বাংলাদেশের একজন নাগরিক আমার নাম কামরুজ্জামান মাসুদ পিতা ওয়াহিদুর রহমান আলফাডাঙ্গা ফরিদপুর আমার পেশা শিক্ষকতা আমি কিছুদিন আগে জানতে পারি যে বিএনপি'র সাবেক উপজেলা কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার নাম আছে।
উক্ত কমিটির ব্যাপার আমি কিছুই জানিনা। এখানে আমার নাম ষড়যন্ত্রমূলকভাবে দেয়া হয়েছে বলে আমি মনে করি। আমি সাংবাদিক ভাই ও বোনদের স্পষ্ট করে বলতে চাই, আমি কোন রকম ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত নাই। আমি সাংবাদিক ভাই ও বোনদের আরো বলতে চাই জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে চাই।এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার নাজিম শাওন। এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস