বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের প্রতিটি চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে : ইন্দিরা
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন নেতাকর্মীরা। মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এসব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন নৌকা প্রতীককে বিজয়ী করতে। এরই মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিনরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকার বিজয় সুনিশ্চিত করতে।
৪ জানুয়ারি মুন্সীগঞ্জ ১ আসনে নৌকার পক্ষে প্রচারণা করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। জনসভায় মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি মহিউদ্দিন আহমেদ এর নির্বাচনী প্রচারণা করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন্নেসা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের প্রতিটি চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশ কে তিনি বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। নারী ক্ষমতায়ন দিয়েছেন, আশ্রয়ণ প্রকল্প করে গৃহহীন মানুষের মাথাগোঁজার ঠাই করে দিয়েছেন। বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছেন, শতভাগ বিদ্যুতায়নের ব্যাবস্থা করেছেন। কমিউনিটি হাসপাতালের মাধ্যমে মা-বোনদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল,বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ অভূতপূর্ব সফলতা অর্জনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা।
মুন্সীগঞ্জ ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য হবে শ্রীনগর-সিরাজদিখান উপজেলার উন্নয়ন করার পাশাপাশি বেকার যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব দূরীকরণে কাজ করা। উন্নত শ্রীনগর-সিরাজদিখান গড়ার যে স্বপ্ন আছে তা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।
ভোটারদের উদ্দেশে নৌকার এ প্রার্থী বলেন, উন্নত, আধুনিক শ্রীনগর-সিরাজদিখান গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে মুন্সীগঞ্জ-১ শ্রীনগর-সিরাজদিখানের চিত্র বদলে যাবে। আমার ওপর আস্থা রেখে আপনারা নৌকা প্রতীকে মহামূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ-সদস্য নির্বাচিত করুন। আমি সেই আস্থার প্রতিদান দেব।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল কাশেম , ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম সুমন, সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম পিন্টু ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, চোকদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, জৈনসার ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, আওয়ামী লীগ নেতা ও মুক্তি যোদ্ধা সন্তান মো : ফেরদাউস ও আঃ অহিদুল ইসলাম স্বপন, সাবেক ছাত্র নেতা চৌধুরী রনী সহ আরো অনেকে।
Sunny / Sunny
সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ
মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক
মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার
রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান
গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১