ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইবিতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ১:০

বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় শাহা টনি, মামুনুর রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১১টায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শাখা ছাত্রলীগ সকাল ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে। এরপর মেইন গেইট থেকে থানা গেইট পর্যন্ত নৌকার সমর্থনে ভোট উৎসবের মিছিল করা হয়। পরে আমাদের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা কেক কাটি। আমরা বিশ্বাস করি, অতীতের যেকোনো সংকট এবং সংগ্রামে এই বাংলাদেশের ছাত্রসমাজ এবং গণমানুষের নির্ভরতার প্রিয় ঠিকানা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে কাজ করে গেছে, সামনের দিনেও বাংলাদেশ ছাত্রলীগ তার গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে কাজ করে যাবে।’সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি ৭১ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এ সময়ে ভাষা আন্দোলন, গণঅভু্যত্থান, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম-আন্দোলনে ভূমিকা রেখেছে  ছাত্রলীগ। সামনের দিনগুলোতেও গণতন্ত্র এবং গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে। এরই ধারাবাহিকতায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষীকি পালন করেছে ইবি শাখা ছাত্রলীগ।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস