চাঁদপুরে ঘন কুয়াশায় কার্গোর সাথে ধাক্কা লেগে সুন্দরবন-১৬ লঞ্চে ফাটল,১ যাত্রী নিখোঁজ
চাঁদপুরে ঘন কুয়াশায় কার্গোর সাথে ধাক্কা লেগে সুন্দরবন-১৬ লঞ্চে ফাটল,রিনা বেগম নামে ১ যাত্রী নিখোঁজ রয়েছেন আহত কয়েকজন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এতে লঞ্চের তলায় ফাটল দেখা দেয়। তবে তাৎক্ষণিক লঞ্চটি নদীর তীরে নিয়ে যাওয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাঁচ শতাধিক যাত্রী।
দুর্ঘটনার বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মেঘনা নদীতে নোঙর করা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সাথে ঘন কুয়াসার কারনে ধাক্কা লাগে সুন্দরবন-১৬ লঞ্চের। তবে ধাক্কার পরে লঞ্চটি নদীর তীরে নিয়ে আসা হয়। এসময় লঞ্চের মাঝখানে ও তলানিতে ফাটল দেখা দেন। এছাড়াও লঞ্চের এক যাত্রীর পা ভেঙে যায় এবং রিনা বেগম নামে একজন মহিলা এখনো নিখোঁজ আছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজ জানান, লঞ্চে থাকা পাঁচ শতাধিক যাত্রীর মধ্যে ইতিমধ্যে অন্য লঞ্চের মাধ্যমে অর্ধেক যাত্রীকে গন্তব্যে প্রেরণ করা হয়েছে। বাকিদের উদ্ধারে অন্য একটি লঞ্চ ঘটনাস্থলে আসছে।
উল্লেখ্য, যাত্রীদের উদ্ধার করতে সুন্দরবন-১৪ ও সুন্দরবন-১৫ ঘটনাস্থলে আসছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান