ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম ১ আসন

আচরণবিধি লঙ্ঘন করে জনমনে ভীতি সঞ্চার করছেন নৌকার সমর্থকেরা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ৪:৩৫

নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে বেপরোয়া প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্গন করে আসছেন। ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১০ এর গেইট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা-নিষেধের (ঙ) চরমভাবে অমান্য করছেন। তিনি আচরণবিধিমালা তোয়াক্কা না করে ‌১০ ধারায় উল্লেখিত (ঙ) ‌'নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোন বক্তব্য বা কোন শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করিতে পারিবেন না।' ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট বাজারে এসব টি-শার্ট পরে নৌকার প্রার্থীর নেতৃত্বে মিছিল দিতে দেখা গেছে।

এছাড়া মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে টি-শার্টগুলো নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমানসহ উন্মোচন করেছেন। ইতিমধ্যে ৬ নং ইছাখালী ইউনিয়নের প্রবাসী আশরাফ আলী খান লিটনের সৌজন্যে, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে ও মুহুরী প্রজেক্ট এলাকার একাধিক ব্যবসায়ীর সৌজন্যে এসব টি-শার্ট ছাপানো হয়েছে। এসব টি-শার্ট পরিহিতদের কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করবে এবং সুন্দরভাবে ভোটাররা ভোটকেন্দ্রে আসার পথে বাঁধার সম্মুখীন হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা