ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রামুতে ছোট ভাইয়ের দা'র কুপে বড় ভাই নিহত,আটক -১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১-২০২৪ বিকাল ৫:১৪
কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করা হয়েছে।
 
শুক্রবার সকাল ৯ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মো. ইয়াছিন এরা দুই জনই পেশায় পশু চিকিৎসক।
 
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল্লাহ বিদ্যুৎ এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, নিহত আয়ুব আলীর সাথে আপন ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
 
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা