আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় শেষ নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসান
প্রচারণার শেষ সময়ে চাঁদপুর-২ (মতলব উত্তর - দক্ষিণ) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান উঠান বৈঠক প্রতিপক্ষের হামলার কারণে আসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে তাকে।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম ইসফাক আহসান। নির্বাচনকে ঘিরে উভয় প্রার্থীর কর্মীদের মধ্যে নির্বাচনে প্রচারণা শুরু থেকেই আক্রমণের শিকার হয়েছেন ঈগল প্রতীকের কর্মীরা। স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান অভিযোগ করেছেন, প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছেন তারা।
প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈগল প্রতীকে প্রচারণা চালাতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। এতে চাঁদপুর-২ আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানকে পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারায় প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান বলেন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে গিয়ে ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে শতাধিক। শুধু তাই নয়, ২-৩শো নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। যেখানে প্রচার কাজ করছি, সেখানেই হামলা করছে। এ নিয়ে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। প্রতিপক্ষের নির্বাচনে আচরণ ভঙ্গের বিষয়টি বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি।
ঈগল প্রতীকের প্রাথী এম ইসফাক আহসান বলেন, আমি স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছিনা। যেখানে আমরা বৈঠক করি সেখানেই নৌকার কর্মী সমর্থকরা বাধা হয়ে দাঁড়ায়। অনেক জায়গায় পোস্টার ব্যানারও টানাতে পারছিনা। এ ব্যাপারে আমাকে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হচ্ছে।
নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে বাগানবাড়ি ও সুজাতপুর এলাকার কয়েকটি স্থানে উঠোন বৈঠক ও গণসংযোগ চালাতে গেলে পরিস্থিতি আস্বাভাবিক দেখে পুলিশ বিজিবির সহযোগিতা নিতে হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, এই আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীর বিক্রম ও স্বতন্ত্রর ঈগল প্রার্থী এম ইসফাক আহসানের লোকজন মুখোমুখি হয়ে একই জায়গায় একই সময় প্রচারণা চালাতে গিয়ে কিছু উত্তেজনা তৈরী করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড