নেত্রকোণা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
অবশেষে আজ রবিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোট বর্জনের ঘোষণা দেন। বিকেল সাড়ে তিনটার দিকে দুর্গাপুরে তার দক্ষিণপাড়া এলাকার বাসভবনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
ঝুমা তালুকদার বলেন, এই নির্বাচনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বাহিনীরা আমার নেতা-কর্মীদের প্রাণ নাশের হুমকীসহ মারধর করে যাচ্ছে শুরু থেকেই। নির্বাচনের দিন সকাল থেকেই দুর্গাপুর উপজেলার কাকরাকান্দা, নলজোড়া, আড়াপাড়া, কুমুদগঞ্জ এবং কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরাসহ বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়। তাই এ নির্বাচন আমার কাছে যৌক্তিক মনে হয়নি।
তিনি আরও বলেন, আমি মনে করি, এ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দুপুর দুইটা পর্যন্ত এ আসনের সকল ভোট কেন্দ্রে ২০-২৫ শতাংশ ভোট কাষ্টিং হয়েছে। নৌকার ভোট বাড়ানোর জন্য আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেয়ার কারণে আমি নিজেকে সরিয়ে নিয়ে নির্বাচন বর্জনের ঘোষনা দিলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী রীনা আক্তার, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা ষ্ট্যালিন ইবনে সাঈদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ