ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির মুজিব ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।৯ জানুয়ারি দুপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এর আগে সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা