মঠবাড়িয়ায় খাল দখলমুক্ত করতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় ডাকবাংলোয় মঠবাড়িয়া নাগরিক কমিটির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার সকল খাল দখলমুক্ত করতে স্থানীয় সকল ক্লাবের পত্রিকায় কর্মরত প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু।
এ সময় তিনি বলেন, এক সময় মঠবাড়িয়ার প্রতিটি খাল ছিল স্বাধীন পরাধীনতার ছোবল থেকে শতভাগ নিরাপদ। মাঝিরা মনের সুখে স্রোতের কলরবে আনন্দমুখর পরিবেশে তাদের হৃদয় নিঃসরিত সুরের লহরিতে গান গেয়ে মনের ভাব প্রকাশ করত। আর কখন যে তার গন্তব্যে পৌঁছে যেত সে কথা ভাবা যেন আজ দুঃস্বপ্নের মতো। উপজেলার প্রতিটি খালের দুধার ক্ষমতাসীনদের লেভেল লাগিয়ে এক শ্রেণির দখলবাজ গায়ের জোরে জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের জমিতে অনুমোদনবিহীন দেদার পাকা ও আধাপাকা ঘর নির্মাণ করছে। বর্তমানে খাল দখলের এক মগের মুল্লুক প্রতিষ্ঠিত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ঘুরেফিরে একটি চক্রই এ কাজে জড়িত। এ কারণে দিন দিন নাব্যতা হারিয়ে খালগুলোর অস্তিত্ব বিলীনের পথে। বিশেষ করে পৌর শহর দক্ষিণ বন্দরের তিন খালের মোহনাটি দখল প্রতিযোগিতায় সংকুচিত হয়ে ড্রেনের চেহারায় রূপ নিয়েছে। এককালের নাব্যতায় পরিপূর্ণ খালটি অস্তিত্ব খুবলে খেয়েছে অধিকাংশ ক্ষমতাসীন, কতিপয় বিএনপি নেতা, সুশীল নামধারী ব্যক্তিত্ব ও সুবিধাবাদী গণমাধ্যমকর্মী। দীর্ঘদিন ধরে পৌরবাসীর কাছে বিষের নর্দমা ও যানজটের সূঁতিকাগার হয়ে আছে স্লুইসগেটটি। রাস্তার দুধারে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস নিজের নামে ৪টি দোকানঘর নির্মাণ করেন, যে কারণে এককালের প্রশস্ত খালটি সংকুচিত হয়ে যায়। নামমাত্র পানি নিষ্কাশনের জন্য একটি অপরিকল্পতি স্লুইসগেট করলেও সেখানে সামান্য পানি ওঠা-নামা করে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তদারকির অভাবে খালের সকল বর্জ্য প্রবেশমুখে প্রায়ই ভিড় করে থাকে, যা পৌরসভা কর্তৃক অপসারণের কোনো উদ্যোগ নেই। এ কারণে একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
নাগরিক কমিটি সরকারের কাছে দাবি জানিয়েছে, সংকীর্ণ স্লুইসগেট ও খালের দুপাশের সকল অবৈধ স্থাপনা অতিদ্রুত অপসারণকরতে হবে। এ কর্মসূচিকে আরো বেগবান করতে প্রয়োজনে আগামীতে মানববন্ধন কর্মসূচিসহ বরিশাল বিভাগীয় নদী খাল রক্ষা আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম জালাল, মঠবাড়িয়া নাগরিক কমিটির সদস্য সচিব ও মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ