দৈনিক সকালের সময় পত্রিকার নেত্রকোণা প্রতিনিধির ইন্তেকাল
দৈনিক সকালের সময় পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. আব্দুল হেলিম (৪৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জের নলজুরি লালসানপুর গ্রামের স্ট্রোক করেন। মরহুম হেলিম মৃত মো. এলাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
মরহুমের বড় ভাই সেলিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে স্ট্রোক করলে হেলিমকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে আমার ছোট ভাই স্ত্রী রেখে গেছেন। তার কোন সন্তান ছিল না।
তিনি আরও জানান, হেলিম নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি বিদ্যালয়ে থেকে এসএসসি পাশ করেন। পরে নেত্রকোণা সরকারি কলেজ থেকে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। এপেক্স ফার্মার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পরে ২০১৮ সাল থেকে দৈনিক সকালে সময় পত্রিকায় সংবাদিকতা পেশার সাথে যুক্ত হন হেলিম।
মরহুমের জানাজা বিকেল ৪টার নিজ বাড়ির কাছে প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ