কলমাকান্দায় সিএনজির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তারা বানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা মহাসড়কে পাচুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা বানু কলমাকান্দা সদর ইউনিয়ন পাচুড়া গ্রামের মৃত সুলেসান আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজার থেকে সিএনজিটি কলমাকান্দার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। স্থানীয়রা তারা বানুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসক সুমন পাল বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
Link Copied