শেকৃবির হলের ডাইনিং-ক্যান্টিন বন্ধে ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী
শীতকালীন ছুটি শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে গত ৩০ ডিসেম্বর। তবে ছুটি শেষ হওয়ার দশদিন অতিবাহিত হলেও এখনো অধিকাংশ হলগুলোতে ডাইনিং-ক্যন্টিন চালু হয়নি। ফলে খাবার নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দুই একটি হলের ক্যান্টিন খুললেও চাহিদা অনুযায়ী খাবার পাওয়া যাচ্ছে না বলে চরম ক্ষোভ প্রকাশ করেছে আবাসিক শিক্ষার্থীরা।
জানা গেছে, অন্যান্য হলের ক্যান্টিন চালু হলেও ছেলেদের কবি কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিন বিশেষ কারণে বন্ধ রয়েছে। এদিকে ওই হলের ডাইনিং বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) বিশেষ খাবার প্রস্তুতির পর থেকেই বন্ধ রয়েছে। এ অবস্থায় কিছু হলের ক্যান্টিন খুললেও অতিরিক্ত চাপ এবং খাবার নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।
সরোজমিনে দেখা যায়, ছেলেদের ৪টি হল এবং মেয়েদের ৩টির হলের সবকটির ডাইনিং বন্ধ রয়েছে। বিজয় দিবসের পর থেকে নজরুল হলের ডাইনিং বন্ধ থাকার ব্যাপারে হলের ডাইনিং ম্যানেজার জুয়েল হোসেন বলেন,আমাদের সমস্যা গুলো প্রভোস্ট স্যারদের জানিয়েছি। তারা আজকেই ডাইনিং খোলার নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয় নজরুল হলের ডাইনিং। ঈদ, পূজা প্রত্যেক ছুটিতে ছুটি শুরু হওয়ার আগেই হুট করে বন্ধ করে দেওয়া হয় ডাইনিং। অন্যদিকে ছুটি শেষ হওয়ার পরেও সঠিক সময়ে খুলে না। এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও কোন পদক্ষেপই নেয়নি।
নবাব সিরাজ উদ-দৌলা হলের শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ছুটির শেষেও অধিকাংশ সময়ে সপ্তাহ না পার হলে ডাইনিং খুলে না। বেশিরভাগ সময়ে প্রশাসনকে জানিয়ে ডাইনিং খুলতে অনুরোধ করতে হয়। আবার ছুটি শেষে ক্যান্টিন খুললেও ছাত্র সংখ্যা বেশি থাকায় খাবার পেতে বেগ পেতে হয়। অন্যদিকে ক্যান্টিনের খাবারে বেশি চাপ পড়লে দ্রুত শেষ হয়ে যায় এবং স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে কিনতে হয় খাবার।
বন্ধের কারন জানতে চাইলে একেক হলের প্রভোস্ট একেক কারণ দেখান। লুৎফর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান বলেন, “নির্দিষ্ট পরিমাণ টোকেন নেওয়ার মতো শিক্ষার্থী না থাকায় ডাইনিং বন্ধ ছিল, শনিবার থেকে খুলবে।"
শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার বলেন, “মেয়েরা এখনও আসেনি, আমি কথা বলতেছি।"
শেখ সায়েরা খাতুন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, “আমি প্রায় খবর নিয়ে দেখেছি শিক্ষার্থীরা ডাইনিং-ক্যান্টিনে খায় না। কেউ কেউ টাকা দিতে সমস্যা করে। তারা অধিকাংশই রুমে রান্না করে।"
সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক এবং নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, "আজকেই মিটিং করে শুক্র - শনিবারে সব হলের ডাইনিং খোলার ব্যবস্থা করবো।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা