ইবিতে ছয়টি ককটেল উদ্ধার,ক্যাম্পাসে জুড়ে আতঙ্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এগুলো উদ্ধার করেন ইবি থানা পুলিশ।এমন ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুইটি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত একটার দিকে লালন শাহ হলের পকেট গেট সংলগ্ন এলাকায় দুইটি ককটেল সদৃশ্য বস্তুর দেখা মিললে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। পরে রাতেই ইবি থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। এরপর সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে একটি, শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পাশ থেকে দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করেছে ইবি থানার পুলিশ।প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা পুলিশের মাধ্যমে ছয়টি ককটেল উদ্ধার করেছি। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। কুষ্টিয়া ডিএসবি থেকে একটা স্পেশাল ডিটেক্টিভ টিম এনে পুরো ক্যাম্পাস সার্চ করা হবে।এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন,উদ্ধারকৃত বস্তু গুলো অনেকটা ককটেল বোমার মত।বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত ককটেল গুলো নিষ্ক্রিয় করা হয়েছে।ভিসির অনুমতি নিয়ে স্পেশাল ডিটেক্টিভ টিম এনে পুরো ক্যাম্পাস তদন্ত করা হবে।শুক্রবার সকালে উদ্ধারকৃত ককটেল গুলো সম্পর্কে আমি বিস্তারিত জানিনা। ভিসির সাথে জরুরি মিটিংয়ে আছি। মিটিং শেষে বিস্তারিত বলতে পারবো।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা