ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে আবারও অচেতন হয়ে ৩ পরিবারের ১৭ জন হাসপাতালে ভর্তি


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৪:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে খাবার খেয়ে আবারও ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ১৭ জন অচেতন রোগী চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার মাদলা পূর্বপাড়া এবং প¦ার্শবর্তী দাবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শক্রবার রাতে হাসপাতালে গেলে চিকিৎসারত কামরুল ইসলাম জানান- প্রতিদিনের মতই বাড়ির সকলে একসাথে সকালের খাবার খান। হঠাৎই অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এরপর একে একে বাড়ির সকলে অসুস্থ বোধ করলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি আরও জানান- তার পরিবারসহ ৩ পরিবারের মোট ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত সহকারি সার্জন ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন- শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার অবস্থাই এখন ভালো আছে। ধারণা করা হচ্ছে খাবারের সাথে কোন মেডিসিনের ক্রিয়ার ফলেই এমন হয়েছে। তবে কি ধরণের মেডিসিনের জন্য এ অবস্থা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান- ‘ল্যাব টেস্ট ছাড়া বলা মুশকিল।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান- শুনেছি কেউ খিচুড়ি খেয়ে কেউ খিচুড়ি না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে টিউবওয়েলের পানিতে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদপাঙ্গাসিসহ কয়েকটি গ্রামের অন্তত ৫০ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিক ভাবে চুরির ঘটনাও ঘটেছে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন