ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীরের দশম মৃত্যুবার্ষিকী পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ৪:৮
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণের মাধ্যমে মানিকগঞ্জে তাদের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই গুণীজনদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক ও মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের আয়োজনে শুক্রবার (১৩ ‍আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকার দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করা হয়। 
 
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, বারসিক প্রতিনিধি সুবীর সরকার, বারসিকের গবেষক নজরুল ইসলাম প্রমুখ। 
 
বক্তারা নিহত তারেক মাসুদ-মিশুক মুনীরের দুর্ঘটনাকবলিত স্থানে তাদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ ও ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়ক চার লেনসহ রেলপথ নির্মাণের দাবি জানান।
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট সকালে কাগজের ফুল সিনেমার শুটিংস্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ‍এবং সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন জোকা এলাকায় দুর্ঘটনায় নিহত হন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ