নাটোরের বড়াইগ্রামে গৃহবধূর হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যার চেষ্টায় থানায় মামলা
নাটোরের বড়াইগ্রামে সোনিয়া বেগম (২৯) নামের এক গৃহবধূর হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে গৃহবধূর দেবর দুলাল হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গৃহবধূ সোনিয়া বেগম শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে ফারুখ মোল্লার স্ত্রী। মামলার আসামিরা হলেন—উপজেলার শ্রীরামপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী মমেনা বেগম (৪৫), হুমায়নের স্ত্রী মেহনাজ বেগম (৪০) ও ভাষানের স্ত্রী কদরী বেগম (৪২)।
নির্যাতনে স্বীকার সোনিয়া বেগম বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। তাঁদের সঙ্গে পারিবারিকভাবে অনেক দিনের দ্বন্দ্ব আছে। শ্রীরামপুর গ্রামের রাস্তার পাশে মাচা করে সবজির চাষাবাদ করেন মমেনা বেগম। সেই রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল করার সময় প্রায়ই সবজির গাছ নষ্ট হয়ে যায়। আমি সেই গাছ কেটে নষ্ট করেছি সন্দেহ করে অশ্লীল ভাষায় আমাকে গালি দেয় মমেনা বেগম। আমি নিষেধ করলে গত মঙ্গলবার আমাকে মারপিট করে। তিন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা শেষে শুক্রবার বাড়ি চলে যাই।’
গৃহবধূ আরও বলেন, ‘শনিবার রাতে আমার বাড়ির টিউবওয়েলে পানি আনতে যাই। আগের ঘটনার সূত্র ধরে তারা অন্ধকারে আমার বাড়ির ভেতরে ঢুকে আমার মুখের মধ্যে ওড়না ঢুকিয়ে হাত-পা বেঁধে মারপিট করে। মারপিটের একপর্যায়ে পাশে পুকুরের পানিতে ফেলে দেয়। আমার মেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
অভিযুক্ত মেহনাজ বেগমের স্বামী হুমায়ন আলী বলেন, ‘আমার স্ত্রী এর সঙ্গে জড়িত নাই। অন্যায়ভাবে তাকে ফাঁসানো হয়েছে।’ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, নির্যাতনের ঘটনায় গৃহবধূর দেবর থানায় একটি মামলা করেছেন। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড