শাহজাদপুরে রাতের অন্ধকারে প্রধান শিক্ষক নিয়োগ; কোথায় পরীক্ষা হয়েছে জানে না কেউ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে গোপনে রাতের অন্ধকারে নিয়োগ সম্পন্ন হয়েছে। এদিকে নিয়োগের ৩ সপ্তাহ হয়ে গেলেও কোথায় নিয়োগ পরীক্ষা হয়েছে জানেনা কেউ। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষা অফিসার কেউ বলতে পারেননি নিয়োগ সম্পন্ন হওয়ার ব্যাপার। অপরদিকে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবী করা শিক্ষক আসাদুল্লা জানিয়েছেন সব নিয়ম মেনেই নিয়োগ সম্পন্ন হয়েছে।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে একাধিক শিক্ষক, শিক্ষক প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে তারা জানান- বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। হলেও কোথায় কিভাবে হয়েছে তারা তা জানেন না। এ বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে দাবী করা শিক্ষক আসাদুল্লাহ জানান- সব নিয়ম মেনেই গত ২১ ডিসেম্বর বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে শিক্ষক প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষা অফিসার এবং ডিজি প্রতিনিধির উপস্থিতিতেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বিষয়ে শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল লতিফ, খালেদা খাতুন এবং হাসান মনসুর মুঠোফোনে জানান- নিয়োগের ব্যাপারে তারা কিছুই জানেন না। নিয়োগকালীন সময়ে দায়ীত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান- শুনেছি গত ২১ ডিসেম্বর শিক্ষকদের ট্রেইনিং চলাকালীন সময়ে গোপনে বিদ্যালয়ের বাইরে গিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিমগীর মাসুদ জেম মুঠোফোনে জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে এখনো নিয়োগ হয়নি। আসাদুল্লাহ এখনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন জানান- ‘এ ব্যাপারে সভাপতিকে জিজ্ঞাসা করেন।’
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন