ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় দ্রতগামী সিএনজির ধাক্কায় আহত নারীর মৃত্যু


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৫:১৬

নেত্রকোণার ঠাকুরাকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কায় সখিনা (৩৫) নামে আহত নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দিন হতে পরেরদিন রবিবার দুপুর পর্যন্ত গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় সেই নারী অজ্ঞাত পরিচয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন ছিলেন।

গত শনিবার রাত ৭টার দিকে ওই নারী ও তার সুলতানা নামে আড়াই বছরের শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

নিহত সখিনা কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত ইঞ্জিল মিয়ার মেয়ে ও সুকন মিয়ার স্ত্রী। বাবার বাড়িতেই থাকতেন ওই নারী।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কে বাহাদুরকান্দা নামক স্থানে দ্রতিগতির সিএনজি ওই নারী ও শিশুটিকে ধাক্কা দিয়ে সিএনজিটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার শিকার নারী ও শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালে আনার পর সখিনা কোন কিছুই বলতে পারছিলেন না। জরুরি বিভাগের চিকিৎক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির শারিরীক অবস্থার উন্নতি ঘটে। কিন্তু ওই নারী পরেরদিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরের দিকে তার পরিচয় সনাক্তের পর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সখিনা।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে। ঘাতক সিএনজিটি সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করেননি।

এমএসএম / এমএসএম

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ