শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৮২তম ব্যচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র শিক্ষক মিলনায়তনের অডিটোরিয়ামে ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশিদ ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম সহ চার অনুষদের ডিন।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।প্রধান অতিথি উপাচার্য ড. মোঃ শহীদুর রশিদ ভূইয়া বলেন "মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা পরবর্তী কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে।" উপস্থিত শিক্ষার্থীদের 'গ্লোবাল হিউম্যান বিং' অ্যাখ্যা দিয়ে বহিঃবিশ্বের অর্থনীতি,সমাজনীতি,রাজনীতির দিকে খেয়াল রেখে ২০৪১ সালের ডিজিটাল বাংলাদেশ গড়ায় তারা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে জনসংযোগ দফতর।
বাংলাদেশের পক্ষে মানুষের যত রকমের খাবার প্রয়োজন তা সবটুকুর চাহিদা মেটানো সম্ভব নয় কেননা আমাদের মাথাপিছু জমির পরিমান পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। প্রতিবছর ৫০ লাখ হেক্টর জমি কমছে কিন্তু মানুষ বাড়ছে। বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন হচ্ছে যার ফলে খাদ্য উৎপাদনের প্যাটার্ন ও বদলে যাবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা