ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৫:২৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতামূলক পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চুক্তি নবায়ন করা হয়। বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মোঃ মশিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগস্ত উন্মোচন এবং দেশ আরো এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জনে বাউবির বহি:বাংলাদেশ শিক্ষা প্রোগ্রামের কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

অনুষ্ঠানের বাউবি উপাচার্য বলেন, এই চুক্তির মাধ্যমে একাডেমিক কোলাবরেশনে দুই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রাখবে। স্মার্ট এবং সাসটেইনেবল এডুকেশনের মাধ্যমে দেশ, শিক্ষা এবং অর্থনীতিতে সমৃদ্ধ হবে। হেলদি সোসাইটি গঠিত হলে দেশ, শিক্ষা এবং অর্থনীতিতে আরো এগিয়ে যাবে। আমাদের স্মার্ট এডুকেশন দরকার, যা হবে কর্মমূখী। তিনি বলেন, বাউবি’র সকল প্রোগ্রামের পাঠসামগ্রী ওয়েববেজড্ এবং স্মার্ট করা হবে, যাতে শিক্ষার্থীরা যে কোনো অবস্থানে থেকে আরো সহজে শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রকিব আহমদ, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার মোস্তফা আজাদ কামাল, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মোঃ মুঞ্জুর-ই- খোদা তরফদারসহ উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত