পূর্বধলা ভূমি অফিস- জমা খারিজ না মঞ্জুরের ভয় দেখিয়ে ঘুষ দাবি সার্ভেয়ারের
নামজারি বা জমা খারিজ না মঞ্জুরের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করার অভিযোগ উঠেছে সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের বিরুদ্ধে। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা ভূমি সহকারি কমিশনার (এসিল্যান্ড) বরাবরে এমন অভিযোগ আনেন উপজেলার বন্দেরপাড়া (খলিশাউড়) গ্রামের ফজলুল হকের ছেলে মোশায়েত হোসেন। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারীর বড় ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান। তিনি (আসাদুজ্জামান) গত ডিসেম্বরের ২০ তারিখ খলিশাউড় মৌজায় খতিয়ান নম্বর ৭৯১ এর ৫৫৭১ নম্বর দাগে ৪২ শতাংশ জমি ২০২৩ সালের ১৬ জানুয়ারি ৩০১ নম্বর দলিলমূলে জমি ক্রয় করেন। জমিটির জমা খারিজের জন্য অনলাইনে আবেদন করা হয়। ৩১৯৫ (৯-১) ২০২৩-২৪ মোকাদ্দমা নম্বরের আবেদনটি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাবনা পাঠানোর পর সার্ভেয়ার মো. হাদিউল ইসলাম মুঠোফোনে অভিযোগকারীকে দেখা করতে বলেন। অভিযোগকারী দেখা করলে সার্ভেয়ার জানায় ওই দাগে খাস জমি রয়েছে এবং এর অনুকূলে প্রতিবেদনের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন। এই টাকা না দিলে আবেদনটি বাতিল ও জীবনেও জমা খারিজ হবে না বলে হুমকী দেন সার্ভেয়ার।
সার্ভেয়ার মো. হাদিউল ইসলাম এ বিষয়ে তিনি কিছু জানেন না। পরে অভিযোগকারীর পরিচয় দিলে তাকে চিনেন না এবং অভিযোগের বিষয়টি সঠিক না বলে জানান তিনি।
পূর্বধলার সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার বলেন, বিষয়টি মৌখিকভাবে আমাকে জানিয়েছেন অভিযোগকারী। তাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পত্রটি জমা হয়েছে কিনা তা এই মহুর্তে জানা নেই।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ