দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষসহ দুই শিক্ষকের এমপিও বাতিল
মাদারীপুরের ডাসারে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) বাতিল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানকে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিনিত করেছে এমন অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে তাদের এমপিও বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে মোতাবেক সংশ্লিষ্ঠদের এমপিও বাতিল সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়।মন্ত্রনালয়ে লিখিত অভিযোগে দাবি করা হয়, কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বাণিজ্য করেছেন কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ। অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকে অবৈধভাবে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেন। এছাড়াও অধ্যক্ষ দূর্লভানন্দ কোন নিয়মনীতি তোয়াক্কা না করে কলেজে পরিচালনা করছেন। এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।এ বিষয়ে প্রভাষক চম্পা রানী মন্ডল বলেন, অভিযোগ এসেছে আমার নিয়োগ অবৈধ। আমি নিজে নিজে নিয়োগ নেইনি। নিয়োগ যারা দিয়েছে তারা বলতে পারবে। যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবে।অভিযোগ ও এমপিও বাতিলের বিষয় অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, এমপিও বাতিলের বিষয়ে আমার বলার কিছু নেই। অন্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়