দামুড়হুদায় দলকা মৎস্য সমবায় সমিতির শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষিপুর মৎস্য সমবায় সমিতির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টার দিকে দলকা বিল পাড়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলকা লক্ষ্মীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি ওমর আলী'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ৪ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সহ সমিতির আগত সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল এই দলকা লক্ষীপুর বিল টি কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু সময় এসেছে চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর এমপি'র মাধ্যমে সরকারের নীতিমালা অনুযায়ী জাল দরা যার বিল তার। সেই আলোকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দলকা লক্ষীপুর মৎস্য সমবায় সমিতির হাতে আবারো বিল আসবে বলে আমরা সকলে বিশ্বাস করি। নতুন করে আর কেউ এই বিল জোর করে ভোগ দখল করতে পারবে না। আমরা সবাই মিলে কিভাবে বিলটি চাষ করলে সবাই উপকৃত হব এবং দেশের উন্নয়ন হবে সে বিষয়ে সবাই মিলে মতামত দিয়ে সেই আলোকে আমরা কাজ করে যাবো। বক্তারা আরো বলেন বিলটি যেন আর কেউ জবরদখল করে ভোগ দখল করতে না পারে এবং আমরা সমিতির সদস্যরা যেনো আবারো বিলটি ফিরে পাই সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও এমপি মহাদয়ের সুদৃষ্টি কামনা করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত