কলমাকান্দায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে এর চালক নিহত হয়েছেন।মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া গ্রামের গ্রামীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশরাফুল মিয়া (১৮) একই গ্রামের ওমর আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আশরাফুল নিজের অটোরিকশায় রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর নামক স্থান হতে ধানের চারা নিয়ে নিজ বাড়ির দিকে আসতে ছিলেন। বাড়ির কাছাকাছি আসলে গ্রামীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশা উল্টে এর নিচে চাপা পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা আশরাফুলকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহতের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের