ইবির দুই অনুসদে পেল নতুন ডিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। কলা অনুষদের ডিন হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম (তমাল) নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, কলা অনুষদের সদ্য সাবেক ডিন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান অবসরোত্তর ছুটিতে যাবেন। তাই সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পহেলা জানুয়ারী থেকে এমতাজ হোসেনকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।এদিকে আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ডিন হিসেবে একই বিভাগের ড. তৌহিদুল আনামকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, ক্যাম্পাস খোলার পরপরই দায়িত্ব গ্রহণ করেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা