খুলনায় ভোজ্যতেলে সুখবর নেই, চাল উচ্চমূল্যে স্থিতিশীল
খুলনায় উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ভোজ্যতেলে সুখবর নেই। ভারত থেকে কাঁচামরিচ আমদানি করায় দাম কমতির দিকে। পেঁয়াজে ঝাঁজের আভাস। সবজির বাড়তি দামে ক্রেতার অস্বস্তি।
গত দেড় বছর ধরে করোনা ভাইরাসের প্রকোপে খুলনাসহ সারাদেশ লকডাউনের আওতায় ছিল। অনেক মানুষের আয়ের পথ বন্ধ হয়েছে। অনেকের হাতে টাকা নেই বললে চলে। সবেমাত্র লকডাউন শেষ হয়েছে। স্বাভাবিক হওয়ার কথা কিন্তু সব অস্বাভাবিক। এরপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে ভাবিয়ে তুলছে।
গেল ইরি ধানের ভরা মৌসুমে চালের দাম তেমন কমেনি। মিলার-ব্যাপারীর কারসাজির কারণে দফায় দফায় বেড়েছে। খুচরা বাজারে ভালো মানের প্রতি কেজি সরু মিনিকেট চাল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই ভাবে মাঝারিটা প্রতি কেজি ৫৪ টাকা, বাসমতি ৬৮ টাকা, নাজিরশাল ৬৮ টাকা, পরশবালাম ৫২ টাকা, ইরি আতপ ৪০ টাকা, ২৮ লোকাল ৫৬ টাকা, ২৮ আতপ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর রূপসা বাজারের চাল বিক্রেতা মো. নান্টু মিয়া জানান, বৈশাখ মাসে চালের দাম কমার কথা ছিল কিন্তু তা হয়নি। বড় বড় মিলার ও ব্যাপারী ব্যাংক থেকে লোন নিয়েছে। তারা ধানের ভরা মৌসুমে স্বল্পদামে এটা ক্রয় করে মজুদ করে দাম বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল করতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বড় বাজারের এক বিক্রেতা জানান, ভারত থেকে গত দুই মাস এলসির কোনো চাল আসছে না। তিনিও জানালেন একই কথা। খুলনায় চালের বাজার অস্থিরতার কারণ হিসেবে নওয়াপাড়ার কয়েকজন ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন। তারা মূলত বাজারটা নিয়ন্ত্রণ করছেন। এলসি বন্ধ, তাছাড়া বাজারে দেশি চালের ব্যাপক চাহিদা থাকায় চালের দাম বাড়ছে। তবে সরকার আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় এ প্রভাব বাজারে পড়ে কি-না এখন সেটা দেখার বিষয়।
গেল মাসের শেষদিকে এ অঞ্চলে চার দিন অতিবৃষ্টির কারণে সবজির ক্ষতি হয়েছে। সে কারণে বাজারে দাম একটু বেড়েছে। ফলে সপ্তাহের ছুটির দিন শুক্রবার হওয়ায় অনেকেই কাঁচা বাজার করতে গিয়ে হিমশিম খেয়েছেন। কাঁচামরিচ মানভেদে প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অনুরূপভাবে বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, টমেটো ১০০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ডুমুরিয়া বাজারের ক্ষুদ্র বিক্রেতা মো. বিল্লাল হোসেন জানান, মরিচের দাম দুই সপ্তাহ হলো বেড়েছে। অতিবৃষ্টির কারণে এ মূল্য বৃদ্ধি। তবে ভারত থেকে আমদানি হওয়ায় দাম এখন পড়তির দিকে।
সয়াবিন তেল চড়ামূল্যে স্থির রয়েছে। বর্তমানে প্রতিটি ৫ লিটারের বোতল ৬৮০ টাকা, ২ লিটারের বোতল ২৯৫ টাকা ও ১ লিটারের বোতল ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজারের খুচরা তেল ব্যবসায়ী বাবুল জানান, আর্ন্তজাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে এ পণ্যটির দাম হু হু করে বেড়েছে।
শুক্রবার নগরীর নতুন বাজারে কথা হয় মুনসুর হাবিবের সাথে। তিনি খুলনার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। চড়া দ্রব্যমূল্যে তিনি এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসার চালতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড