ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নবাবগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৪ বিকাল ৫:৩৮

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নকেউ বানিয়েছেন জামাই পিঠা, কেউবা বানিয়েছেন মুইঠা, তেলপিঠা, বকুল পিঠা, রাজদৌলা পিঠা, মাছ পিঠা, ও কদম পুলি পিঠাসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা। আজ বুধবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। এসময় তিনি বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে নতুন প্রজন্মের পরিচিতি ঘটাতে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এর সাথে জড়িয়ে আছে গ্রাম-বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়–ক সবার প্রাণে। উৎসবের আয়োজক অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম জানান, মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে বসে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের  তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করে দর্শনার্থীরা। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরী পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এতে কলেজের হিসাব বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, গণিত ও বাংলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৮ টি স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা