চট্টগ্রামে আ’লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জায়গা জবরদখলের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম মেম্বারের বিরুদ্ধে এলাকার হিন্দু সম্প্রদায়সহ বেশকিছু গরিব-অসহায় মানুষের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আলমের বিরুদ্ধে জায়গা দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুসুমপুরা ইউপি সদস্য হাজী মোহাম্মদ আলম ১৯৯১ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নগরীর খাতুনগঞ্জে ১৯৯৭ সালে এক মেয়েকে উঠিয়ে নিয়ে টানা ২০ দিনের মতো আটকে রেখে ধর্ষণের অভিযোগে পটিয়া থানায় ভিকটিমের পরিবার মামলাও করে। ওই মামলা থেকে তৎকালীন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামশুদ্দিন আহমদের সহযোগিতায় রেহাই পাওয়ার পর আলম বিদেশে পালিয়ে যান। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর কাছে আলম মেম্বারের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে আশ্রয় না পেলেও কথিত পিএস এজাজের সহযোগিতায় আলম মেম্বার এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গ্রুপ গড়ে তোলেন। জামায়াত নেতা থেকে রাতারাতি আওয়ামী লীগার বনে যাওয়া হাজী আলমের জবরদখলের হাত থেকে রক্ষা পায়নি হিন্দু যুগী সম্প্রদায়ের সুধীর রঞ্জন নাথ, জগদীশ চন্দ্র নাথ, ননী গোপাল নাথ, স্বপন নাথ, সাধন নাথসহ অনেক হিন্দু সম্প্রদায়ের জায়গা।
সম্প্রতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের আত্মীয় ফারুক চৌধুরীর স্ত্রী মর্জিনা বেগম ও তার ভাই গিয়াস উদ্দীনের থানামহিরা এলাকায় আদালতে বিচরাধীন জায়গা দখল করে গত ৭ মে সাইনবোর্ড লাগিয়ে দেন আলম মেম্বার। আলম মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও অদৃশ্য শক্তির কারণে পটিয়া থানায় মামলা নেয়নি।
জামায়াত নেতা আলম মেম্বার ২০১৩ সালে দেশে এসে কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি এম আবুল কাশেমের সহযোগিতায় আওয়ামী লীগে যোগ দেন। টাকার বিনিময়ে ভাগিয়ে নেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর দখল করেন থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পদ। শুরু হয় থানামহিরায় হাজী আলমের একক সাম্রাজ্য। হিন্দুদের জায়গা দখল, মুসলমানদের জায়গা দখল, সরকারি রোডস ও পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গা দখল করে ভাড়া ঘর নির্মাণ, যা থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ভাড়া আদায় হয়। তার ভাড়া ঘরে চলা মাদকের ও বিউটি পার্লার ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড। এছাড়াও থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবছরের প্রাচীন লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগও রয়েছে।
হাইব্রিড আওয়ামী লীগ আলম মেম্বারের অনিয়ম-দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিব্রত। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকবর আলী বলেন, আলম মেম্বারের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নিয়ে বিভিন্ন সময় মানুষ আমাদের কাছে আসছে। বিয়ষটি আমরা উপজেলার সিনিয়র নেতাদেরও জানিয়েছি। হুইপ মহোদয়কেও বিভিন্ন মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়ছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী বলেন, আলম মেম্বারকে নিয়ে এলাকার কিছু মানুষ রাজনৈতিক গ্রুপিং করছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে গ্রুপ রয়েছে। তার কোনো অনিয়ম-দুর্নীতির সংক্রান্ত অভিযোগ আমাদের হাতে আসেনি এবং কেউ আমাদের বলেওনি। হুইপ মহোদয়কে কেউ অভিযোগ করলে বিষয়টি আমরা জানার কথা, এখনো পর্যন্ত জানেন না বলে তিনি জানান।
থানামহিরা এলাকায় আলম মেম্বারের সহযোগিতায় আদালতে বিচারাধীন জায়গা মোহাম্মদ নিজাম নামের এক ব্যক্তির পক্ষ হয়ে দখলে দেয়ার অভিযোগ গত ২৭ মে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন নুরুল আজিম নামের এক ব্যক্তি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হাজী মোহাম্মদ আলম এ অভিযোগের বিষয়ে বলেন, আমার পূর্বপুরুষরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমার বাবাও এলাকার আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে আমাকে যে শাস্তির দেয়া হবে তা মেনে নেব। তবে এলাকায় বিচার-সালিশ করতে গিয়ে কারো বিপক্ষে বিচার গেলে একপক্ষ আমার বিরুদ্ধে যেতে পারে। আমি হক-হালালভাবে জীবনযাপন করি। মানুষের উপকার করার চেষ্টা করি। এতে যদি কেউ আমার বিরুদ্ধে যায় তাতে আমার কিছু করার নেই।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান