ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:৩৫
“গবাদি প্রাণির সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক প্রাণী চিকিৎসা হাসপাতাল রয়েছে। যেখানে কৃষক ও খামারিগণ বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ নিয়ে তাদের প্রাণী চিকিৎসার সকল ধরনের সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও হাসপাতালের একটি মোবাইল অ্যাপ্স রয়েছে, যার মাধ্যমে কৃষকগণ ঘরে বসেই তাদের কাক্সিক্ষত সেবা গ্রহণ করতে পারছেন। 
 
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাইনিকোলজি, অবস্টেট্রিক্স এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের সহযোগী প্রফেসর ড. জীবন চন্দ্র দাস ও সার্জারি এন্ড রেডিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আতাউর রহমান। প্রশিক্ষণে গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম হতে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত