চৌগাছায় বিএনপি নেতা কাজী আঃ হামিদের মায়ের মৃত্যুতে শোক
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল হামিদের মা সালেহা বেগম (১০২) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন। বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরবর্ণী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে ৭ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এ দিন বাদ আসর মরহুমার বাড়ির পাশে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ঠ ব্যবসায়ী মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী দফাদার, সুখপুুকরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুসা খা, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ দিকে বিএনপি নেতা কাজী আব্দুল হামিমদের মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
চাঁদপুরে চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
Link Copied