পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে চাই; সমাজকল্যাণ মন্ত্রী
সমাজের প্রান্তিকতা দূর করে যারা এখনো কিছুটা পিছিয়ে আছেন তাদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে চান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, নানান কারণে সমাজে এখনো প্রান্তিক মানুষ আছে। কোথাও ভৌগলিক, কোথাও অবস্থানগত আবার কোথাও সাম্প্রদায়িক কারণে। আর সেই প্রান্তিকতা দূর করতে বঙ্গবন্ধু যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে যে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে কাজ করে যাচ্ছেন তার মাধ্যমে সমাজের প্রতিটি প্রান্তিক মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চাই।
এসময় তিনি আরো বলেন, নারী ক্ষমতায়নে পরিবেশ তৈরি করতে পারিবারিক পরিষদ থেকে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারসহ অনেকে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান