চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) আনন্দঘোন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩ টি পদ সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা মনোনীত হন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এম আমিনুর রহমান, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল। নির্বাহী সদস্যরা হলেন বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, মেহেদী হাসান শিপলু।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল ও প্রধান শিক্ষক শাহীন মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন, এস আই জাফর, পল্লবী ক্লিনিকের পরিচালক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমূখ।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
Link Copied