ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ইবিথানায় মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় তিনজন আহত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ১২:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শেখাপাড়া বাজারে বিপরীত দিক থেকে আসা দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায়। এতে দুই পথচারীসহ তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকাশ-তৃষা পরিবহন নামের একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক শেখপাড়া বাজার অতিক্রম করার সময় পাশাপাশি সংঘর্ষ হয়। এতে আকাশ-তৃষা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানের ভেতর ঢুকে যায়। এতে দুজন পথচারীসহ পিয়াস নামের একজন ফল দোকানি আহত হন।এ ঘটনায় তিনটি ফলের দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পথচারীরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।দর্ঘটনার পর কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে শৈলকূপা ও ইবি থানা পুলিশ এবং শৈলকূপা ইউনিটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন ও আহতদের হাসপাতালে পাঠান।শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, এখন পরিবেশ স্বাভাবিক আছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। পরবর্তী বিষয়গুলো তারা দেখবেন।ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, আমরা ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে সংঘর্ষে জড়ানো অন্য ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। 

এমএসএম / এমএসএম

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা