রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের মানবিক উপহার পেল ১৫০ পরিবার
মানবতার কল্যাণে মানবতার আলো ছড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন সসীম গৌরিচরণ পরিচালিত একুশের আলো ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে দেড়শ পরিবারের মাঝে মানবিক উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে রাউজান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানবিক উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
একুশের আলো ফাউন্ডেশনের সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিনাজুরী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকান্তি বড়ুয়া, কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। এ সময় একুশের আলো ফাউন্ডেশনের সকল সম্পাদক ও সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাউজানের ১৫টি গ্রামের ১৫০টি পরিবারের মাঝে মানবিক উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর