শাহজাদপুরে ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
সিরাজগঞ্জের শাহজাদপরে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ১১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার তালগাছি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার। প্রধান অতিথি খাজা টিপু সুলতান তাঁর মুল্যবান বক্তব্যে বলেন- ‘আমি তোমাদের কাছে যা চেয়েছি তা আমি পেয়েছি। তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো সেটা হল একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক (রঃ) বলেছেন “তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে, আমাদেরকে আমাদের সর্বদা নিজের আত্মার সাথে জ্বিহাদ করতে হবে কারণ সয়তান সব সময় আমাদরে কে বিপথে চালিত করার চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে কৃত্তিম ভাবে কাউকে ঠকানো যাবে না। কোন অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহপাক আমদেরকে উঁনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমান করতে পারব যে আমরা সবার চেয়ে উত্তম।” আমি শুক্রিয়া জানাই মহান রসুল পাঁক (সাঃ) ও মহান ওলি আল্লাহ গনের প্রতি।’ ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের গান এবং নাট্য ব্যাক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমূলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন