ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যা; দুই ভাই গ্রেফতার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৩:৫৯

নেত্রকোণার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের শাহজাহানের দুই ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)।

রবিবার দুপুরের দিকে প্রেরিতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের অপারেশনস্‌ অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এরআগে শনিবার দিনগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুই ভাইকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী সেলিনা আক্তার ও তার স্বামীর সাথে আসামিদের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার কিছুদিন পূর্বে ভুক্তভোগী বাদী হয়ে মাসুদ মিয়া (৩০) সহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এতে আসামিরা ভুক্তভোগীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। গত তিন জানুয়ারি রাত অনুমান সোয়া একটার দিকে ধর্ষণ মামলার আসামিরা রামদা, কিরিচ লোহার রড ও চাপাতি নিয়ে ভুক্তভোগীর ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে সেলিনা আক্তারকে বের করে বাড়ির উঠানে নিয়ে আসে।

দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর মাথায়, বুকে ও পেটে এলাপাথারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে রাত ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশের সহায়তায় ভুক্তভোগীকে প্রথমে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সেলিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকের কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। মমেক হাসপাতালে নেওয়ার পর ভোর বেলায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষনা করেন।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের ননদ বেদেনা আক্তার (৩৫) গত ০৮ জানুয়ারি ১০ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল। আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের