ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চৌগাছায় মটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৫:১০
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের সজোরে ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সমশের আলী (৬৭) সিংহঝুলী গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। শনিবার সন্ধ্যা সাতটায় সিংহঝুলী গ্রােেমর খা বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দিন রাতে তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সমশের আলী বাড়ি থেকে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে গ্রামের আলিম মাদ্রাসা মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চৌগাছা-যশোর পাকা সড়কে ওঠার পরপরই যশোর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সকের পাশে পুকুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক লস্করপুর গ্রামের আহমদ আলীর ছেলে লিটন হোসেন। এদিকে গুরুতর আহত অবস্থায় সমশের আলীকে উদ্ধার করে স্থানীয়রা দ্রæত  চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশংকজনক হওয়ায় রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সমশের আলী মৃত্যুবরণ করেন।
থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন লিটনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে