ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ 


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ৩:৩৫

পরিচ্ছন্নতাকর্মী তেলেগু সম্প্রদায়ের মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে যৌথ উদ্যোগে অসহায়, দু:স্থ পরিচ্ছন্নতাকর্মীদের কম্বল বিতরণ করে বাংলাদেশ যুব শান্তি সংঘ ও সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। তিন শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব শান্তি সংঘের সভাপতি ইস্রাফিল শেখ, সঞ্চালনা করেন সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন। এছাড়াও তেলেগু প্রতিনিধিারা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা পেশায় থেকে তেলেগুরা দেশ-জাতির সেবা করছে। তারা আদিজাত পরিচ্ছন্নতাকর্মী। পরিচ্ছন্নতাকর্মীদের নতুন প্রজন্মকে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে। স্মার্ট বাংলাদেশে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আধুনিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিচ্ছন্নতা পেশার গুরুত্ব অপরিসীম। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ মানুষ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্ব যুবলীগের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ন্যাশনাল ফ্রেন্ডশিপস সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরিচ্ছন্নতাকর্মীরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। অন্যান্য সরকার আমলে তারা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে তেলেগু সম্প্রদায়। বর্তমান সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তেলেগু ভাষাগোষ্ঠীর ৫০ জন চাকরি পেয়েছে। শান্তি-সম্প্রীতি আর উন্নয়নে তেলেগু জনগোষ্ঠীর পাশে থাকবে সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার