মাদারীপুরে পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের বর্ষপূ্র্তি ও গান।
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রেখে ২০২৩ ব্যাচের সহকারী শিক্ষকদের বর্ষপূর্তী পুনর্মিলনী অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আছমত আলী খান অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার এই অনুষ্ঠান করা হয়। এতে ব্যাহত হয় পাঠদান। তবে শিক্ষকদের দাবী, মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা।
এটা বর্ষপূর্তি অনুষ্ঠান নয়।তবে অনুষ্ঠানের মুল গেটে ব্যানারে বর্ষপূর্তি ও পুনর্মিলনী লেখা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, শিক্ষকরা গান পরিবেশন করছেন। নবনিযুক্ত ৯০ জন শিক্ষক সহ উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ হেমায়েত হোসেন, মোঃ মাসুদ করিম সহ অন্যদের।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, সদর উপজেলা শিক্ষা অফিসের অনুমতি নিয়ে নবনিযুক্ত সহকারী শিক্ষকরা এই আয়োজন করেছেন। এটা পূর্বের আয়োজন। আজ থেকে বিদ্যালয়ে পাঠদান হঠাৎ করে স্থগিত করা হয়েছে।সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম এবং আমাদের কাছ থেকে অডিটরিয়াম ব্যবহারের অনুমতি নেয়নি।
উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারী মাসে সদর উপজেলায় সহকারী শিক্ষক পদে ১২৮ জন এবং জেলায় মোট নিয়োগ দেওয়া হয়েছে ৪২০ জন।
এমএসএম / এমএসএম
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়