ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জাল টাকা ছাপার মেশিন সরঞ্জামসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৫:৮
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাল টাকা তৈরির জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ করার সরঞ্জামাদি সহ প্রতারক চক্রের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 
গত রবিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউপি'র অন্তর্গত বড়কোট কাটাবাড়ি গ্রামে শ্রী ললিন চন্দ্রের মাটির দেয়াল টিনের ছাপড়া বসত ঘরের ভিতরে চলছিল এই জাল নোট ছাপার কাজ। ওই সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আধারদিঘী বড় কোট গুচ্ছগ্রাম মৃত খকেন পালের ছেল শ্রী সুশেন পাল ওরফে হ্যান্ডেলু (৫৮), ভানোর দুর্গাপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মমতাজ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে।
 
ওই সময় তাদের নিকট পাওয়া নগদ ২৪ হাজার টাকা, কাঁচের প্লেট ৪টি, সাদা কাগজ কাটা খোলা ৫ বান্ডিল, কাটা কাগজের জাদুর বাক্স ২টি, টাকা কালার করার মেডিসিনের বোতল ১টি উদ্ধার করেছে পুলিশ।
 
এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, এ চক্রটিকে ধরতে বেশ কিছুদিন যাবত আমরা সোর্স লাগিয়ে রেখেছিলাম। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির